, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও তেলের ড্রাম জব্দ

নিজস্ব প্রতিবেদন 

কুষ্টিয়া দৌলতপুর ও মিরপুরে পৃথক দুটি যৌথ টাস্কফোর্স অভিযানে ২৮৮০ কেজি বেহুন্দী জাল, ৪৭০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ১৫টি তেলের ড্রাম জব্দ করেছে বিজিবি। এ সময় মোট ৮টি নৌকার মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ১৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের মানিকের চর সীমান্ত এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা এবং বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ২৮৮০ কেজি অবৈধ বেহুন্দী জাল, ১৫টি তেলের ড্রাম জব্দ করা হয়। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারায় ৬টি নৌকার মালিককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল ও ড্রামের আনুমানিক মূল্য ৭২ লাখ ৭৫ হাজার টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

একই দিনে (১৭ জুন) দুপুরে মিরপুর উপজেলার গরুর হাট সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। সেখানে ৪৭০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ২ জনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ৭ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এই অভিযান বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির একটি বাস্তব উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও তেলের ড্রাম জব্দ

প্রকাশের সময় : ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫