পানছড়িতে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিজিবির অনুদান সামগ্রী বিতরণ
প্রকাশের সময় :
০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৭৩
পড়া হয়েছে
পানছড়িতে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিজিবির অনুদান সামগ্রী বিতরণ
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন। আজ বুধবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন এর সদর দপ্তরে অসহায় গরীব দুঃস্থদের মাঝে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন এবং অসহায় দুঃস্থ গরিব পরিবার গুলোর খোঁজ খবর নেন। এসময় ৯ জন অসহায়কে নগদ ৩১ হাজার টাকা, ১৪ জনকে ১৯ বান ঢেউটিন, ৫ জনকে ৫টি সেলাই মেশিন এবং ২টি বিভিন্ন প্রতিষ্ঠানকে ২টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড, ২টি টেবিল বিতরণ করেন। (সর্বমোট এক লক্ষ চুরাআশি হাজার আটশত) টাকা আর্থিকসহ বিভিন্ন মালামাল অনুদান প্রদান করেন।) এসময় জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে উল্লেখ করে ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতের পাশে থাকার জন্য বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, বিজিবির এমন মানবিক উদ্যোগ দুর্গম এলাকার বসবাসরত মানুষের জিবণমান মানোন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে।
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন।
আজ বুধবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন এর সদর দপ্তরে অসহায় গরীব দুঃস্থদের মাঝে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন এবং অসহায় দুঃস্থ গরিব পরিবার গুলোর খোঁজ খবর নেন।
এসময় ৯ জন অসহায়কে নগদ ৩১ হাজার টাকা, ১৪ জনকে ১৯ বান ঢেউটিন, ৫ জনকে ৫টি সেলাই মেশিন এবং ২টি বিভিন্ন প্রতিষ্ঠানকে ২টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড, ২টি টেবিল বিতরণ করেন। (সর্বমোট এক লক্ষ চুরাআশি হাজার আটশত) টাকা আর্থিকসহ বিভিন্ন মালামাল অনুদান প্রদান করেন।)
এসময় জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে উল্লেখ করে ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতের পাশে থাকার জন্য বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, বিজিবির এমন মানবিক উদ্যোগ দুর্গম এলাকার বসবাসরত মানুষের জিবণমান মানোন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে।