কুষ্টিয়ার মিরপুরে একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান, স্বস্তি ফিরছে স্বাস্থ্যসেবায়
প্রকাশের সময় :
০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
৭৬
পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে একসঙ্গে ৮ চিকিৎসকের যোগদান, স্বস্তি ফিরছে স্বাস্থ্যসেবায়
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একসঙ্গে আটজন নতুন চিকিৎসক যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২২ জন চিকিৎসকের পদ থাকলেও এতদিন সেখানে কর্মরত ছিলেন মাত্র চারজন চিকিৎসক। সীমিত জনবল নিয়েই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। চিকিৎসক স্বল্পতা থাকা সত্ত্বেও সেবার মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন তিনি ও তার সহকর্মীরা। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হলেও নতুন আটজন চিকিৎসকের যোগদানে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা । নতুন চিকিৎসকদের যোগদান উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে তাদের বরণ করে নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনার মধ্য দিয়ে সহকর্মী, কর্মকর্তা-কর্মচারীরা নবাগত চিকিৎসকদের স্বাগত জানান। উপজেলার সচেতন মহল মনে করছেন, একসঙ্গে আটজন চিকিৎসকের যোগদান মিরপুরবাসীর জন্য বড় স্বস্তির খবর। এতে করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আগের চেয়ে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একসঙ্গে আটজন নতুন চিকিৎসক যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দেন। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২২ জন চিকিৎসকের পদ থাকলেও এতদিন সেখানে কর্মরত ছিলেন মাত্র চারজন চিকিৎসক। সীমিত জনবল নিয়েই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। চিকিৎসক স্বল্পতা থাকা সত্ত্বেও সেবার মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন তিনি ও তার সহকর্মীরা।
দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হলেও নতুন আটজন চিকিৎসকের যোগদানে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।
নতুন চিকিৎসকদের যোগদান উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে তাদের বরণ করে নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনার মধ্য দিয়ে সহকর্মী, কর্মকর্তা-কর্মচারীরা নবাগত চিকিৎসকদের স্বাগত জানান।
উপজেলার সচেতন মহল মনে করছেন, একসঙ্গে আটজন চিকিৎসকের যোগদান মিরপুরবাসীর জন্য বড় স্বস্তির খবর। এতে করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আগের চেয়ে দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।