, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

চট্টগ্রাম প্রতিনিধি সিরাজুল মনির

মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের উদ্যোগে দক্ষিণ রাঙ্গুনিয়ার স্কুল/মাদ্রাসা হতে ২০২৫ খ্রিস্টাব্দে এসএসসি/ দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ ও ৪.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় ২৯ জুলাই।

কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জনাব কাজী মুহাম্মদ এরফানুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো: বরকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য জনাব আবুল কালাম, জনাব দিদারুল ইসলাম, জনাব নাজিম উদ্দিন প্রমুখ।

কলেজের ফিন্যান্স ব্যাংকিং ও বীমার প্রভাষক রিজিয়া সুলতানা রুমা ও অর্থনীতি বিভাগের প্রভাষক সাদিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার দাশ, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী, পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক বাবলু কর, জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক সুমন বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক নুরুল বশর রাসেল, দর্শন বিষয়ের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, দর্শন বিষয়ের প্রভাষক মো. আকতার হোসেন।

এতে আরো বক্তব্য রাখেন গর্ভনিং বডির সদস্য মোহাম্মদ আবুল কালাম, কলেজের সাবেক শিক্ষার্থী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র) দিদারুল ইসলাম, কলেজের সাবেক শিক্ষার্থী (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র) মো. নাজিম উদ্দিন, কলেজের সাবেক শিক্ষার্থী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র) মোহাম্মদ শাহেদ, কলেজের সাবেক শিক্ষার্থী ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী) ফাহমিদা ফাইরোজ নওশীন, কলেজের সাবেক শিক্ষার্থী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী) নুসরাত জাহান, সংবর্ধিত ছাত্র মোহাম্মদ ইলিয়াছ।

এতে কলেজের বিভিন্ন দিক ও পরবর্তী শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলা উদ্দিন।

প্রধান অতিথি প্রফেসর ড. কাজী মো: বরকত আলী তাঁর বক্তব্য সংবর্ধিত শিক্ষার্থীদের দেশ প্রেমে বলীয়ান ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্বের বিষয়ে সচেতন থাকার আহবান জানান। তিনি আরো বলেন তথ্য প্রযুক্তিতে নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের এগিয়ে নেয়ার আহবান জানান। এছাড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, মেধা, পরিশ্রম, পিতা মাতার সাথে সদাচরণ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।

সভাপতি কাজী মুহাম্মদ এরফানুল হক তার বক্তব্যে শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিজেদের এগিয়ে নেয়ার আহবান জানান।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও সনদপত্র তুলে দেন।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫