কুষ্টিয়া মিরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার।
প্রকাশের সময় :
০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৫৪
পড়া হয়েছে
কুষ্টিয়া মিরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার।
আশিক আলী কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে মিরপুর থানাপুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার যোগিপুল ও পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামিরা হচ্ছেন মিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান (২৭) ও পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিহাব মেম্বার (৪২)। আটককৃত আসামিদের মিরপুর থানার একটি নাশকতা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কতিপয় আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। এমন সময় বিএনপি কর্মী মিরাজুল রাস্তা দিয়ে বাড়িতে আসতে গেলে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরাজুলের গাড়ির হেডলাইট ভেঙে দেয়। এ সময় বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানা পুলিশকে ফোন দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়। এ সময় তাৎক্ষণিক ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাসের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে ইমরান ও শিহাব মেম্বারকে গ্রেফতার করে পুলিশ।
আশিক আলী কুষ্টিয়া :
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে মিরপুর থানাপুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার যোগিপুল ও পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। আটককৃত আসামিরা হচ্ছেন মিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান (২৭) ও পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিহাব মেম্বার (৪২)। আটককৃত আসামিদের মিরপুর থানার একটি নাশকতা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কতিপয় আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। এমন সময় বিএনপি কর্মী মিরাজুল রাস্তা দিয়ে বাড়িতে আসতে গেলে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরাজুলের গাড়ির হেডলাইট ভেঙে দেয়। এ সময় বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানা পুলিশকে ফোন দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়।
এ সময় তাৎক্ষণিক ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাসের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে ইমরান ও শিহাব মেম্বারকে গ্রেফতার করে পুলিশ।