, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশের সময় : ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় মাদাম বিবি হাট–অক্সিজেন রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল উল্টো পথে দ্রুত গতিতে চলছিল। এসময় ‘মুসকান’ নামক একটি তেলের ভাউচারের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই দুই আরোহী গুরুতর আহত হন।

নিহতরা হলেন ভাটিয়ারী ৮ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে আব্দুল হামিদ আরিফ (২০) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ জুয়েল (২৩)। জানা গেছে, আরিফ ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অতিরিক্ত গতি ও উল্টো পথে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক ও বেদনা।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু।

প্রকাশের সময় : ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫