, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রের একটি অংশসহ যুবক আটক

  • প্রকাশের সময় : ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

মোঃ আরিফ কক্সবাজার 

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রের একটি অংশ ( ব্যারেল ছাড়া বাট ও অন্যান্য যন্ত্রাংশ) সহ মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের নুইন্যা মুইন্যা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনীর
অভিযানিক টিম। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি এলজির কাঠের বাটসহ একটি অংশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিলহাসুরা গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র। পেকুয়া থানার উপ –পরিদর্শক (এস, আই) উগ্যজাই মারমা জানান, গোপন সংবাদের ভিক্তিতে যৌথ বাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় আজিজ উদ্দিনের সাতে থাকা আরেকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের বিলে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। স্হানীয়দের মতে , ওই সময় বিলের পানির গভীরতা এবং কচুরিপানা ঘনত্ব পালানোর পক্ষে সহায়ক হয়। এস. আই উগ্যজাই আর ও বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তির কাছেই অস্ত্রের মূল অংশ– অর্থাৎ ব্যারেল – থাকার আশঙ্কা রয়েছে । তাকে ধরার জন্য পরে বিলহাসুরা গ্রামে অভিযান চালানো হলে ও তাকে পাওয়া যায়নি ।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে । তদন্তে তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না সেটি ও খতিয়ে দেখা হবে। থানার সূত্রে জানা গেছে, এলজি বা লম্বা দেশীয় আগ্নেয়াস্ত্র সাধারণত অবৈধভাবে তৈরি ও ব্যবহত হয় । এটি মূলত কাঠের বাট লোহার ব্যারেল এবং ট্রিগার সহ হাতে তৈরি একটি অস্ত্র , যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে বহু বছর ধরেই রয়েছে । এটি চোরাকারবারি , মাদক ব্যবসায়ী বা গ্রামীণ বিরোধে ব্যবহার হয়ে থাক ।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রের একটি অংশসহ যুবক আটক

প্রকাশের সময় : ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫