আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● প্রবাসী আয় থেকে ফ্রিল্যান্সিং, ডলার আনতে নতুন কৌশল বাংলাদেশ ব্যাংকের ● ছাত্রীদের সাইকেল বিতরণের আগে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ● পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল কোন গ্রেডে কত টাকা, জেনে নিন পুরো হিসাব ● আপনার মোবাইল নম্বর দিয়ে কেউ WhatsApp খুলেছে কি না বুঝবেন যেভাবে ● ইন্টারনেটের গতি বাড়াতে ফোনে এখনই যে ৭টি পরিবর্তন করবেন! ● শুধু সনদ দিলেই হবে না, বিশ্ববিদ্যালয়কে হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী ● সিমের টাকা অকারণে কেটে নিচ্ছে? ফেরত পাবেন যেভাবে! ● টেলিটকের সিমে ফোন বন্ধ থাকলেও কে কল করেছে জানতে পারবেন যেভাবে ● শিশুদের চিকিৎসায় বড় উদ্যোগ, একসঙ্গে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল
প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৭১ বার

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত ভোটার তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

এদিকে পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত তালিকায় এসব ইউনিয়ন পরিষদের তথ্য প্রকাশ করা হয়।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

0:00 0:00