দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম
শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা
দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় দরপতনের খবর পড়ার সময় সরাসরি সম্প্রচারেই কেঁদে ফেলেছেন টেলিভিশন উপস্থাপিকা কিম আহ-হিউন। কান্না সামলে অনুষ্ঠান চালিয়ে যেতে গিয়ে তাঁকে কয়েকবার থামতে দেখা যায়। এ সময় বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা হারাবেন না।’
বুধবার (২৫ নভেম্বর) সিউল ইকোনমিক টিভির ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানে শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করার সময় এ ঘটনা ঘটে। বাজারে বড় ধরনের লোকসান এবং যুক্তরাষ্ট্রের নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলার একপর্যায়ে তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে।
কথা বলতে গিয়ে থেমে যান কিম। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। পরে আবার অনুষ্ঠান চালিয়ে যান। সম্প্রচারের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির বড় দরপতন এবং স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের লোকসানের বিষয়টি তুলে ধরেন তিনি। পাশাপাশি নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কার কথাও জানান।
বাজার পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান কিম। অস্থিরতার মধ্যেও আশা না হারানোর পরামর্শ দেন তিনি।
তাঁর আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিনিয়োগকারীদের লোকসান নিয়েও আলোচনা শুরু হয়। তবে কিম নিজে আলোচিত কোনো শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন কি না, কিংবা ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
নতুন বছরের বই নিয়ে সুখবর, শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে পাঠ্যবই
পিজি হাসপাতালের আউটডোর কখন খোলা, কখন বন্ধ?
২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল: জুবাইদা রহমান
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, ব্রাজিল শুধু তাকিয়ে দেখে, রোনালদোর আক্ষেপ
Honda Alpha EV আসছে, এক চার্জে চলতে পারে ৫০০ কিলোমিটার!
শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে