মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি
র্যাবের সোর্স পরিচয়ে এবং র্যাবের সিনিয়র অফিসারদের নাম ব্যবহার করে উখিয়া ও টেকনাফ থানা এলাকায় চাঁদাবাজী, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, ডাকাতি, অপহরন এবং ক্রস ফায়ারের ভয় দেখিয়ে এলাকার জনসাধারণের নিকট হতে নিয়মিত চাঁদা আদায় এবং অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামীকে কক্সবাজারের রামু থানাধীন চেইন্দা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৫*

সাম্প্রতিক সময়ে টেকনাফ ও উখিয়া থানা এলাকায় মোস্তাক আহমেদ নামে এক ব্যক্তি র্যাবের সোর্স পরিচয়ে এবং র্যাবের সিনিয়র অফিসারদের নাম ব্যবহার করে উখিয়া ও টেকনাফ থানা এলাকায় চাঁদাবাজী, মাদক ছিনতাই, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, ডাকাতি, অপহরন এবং ক্রস ফায়ারের ভয় দেখিয়ে, মাদক কারবারী ও এলাকার জনসাধারণের নিকট হতে নিয়মিত চাঁদা আদায়সহ একটি ভয়ংকর অপরাধ সম্রাজ্য গড়ে তুলে।

এরুপ তথ্যের ভিত্তিতে এবং স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন অপরাধের সাথে জড়িত এমন অপরাধীদের নির্মূলে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে , এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত ০৬ আগষ্ট ২০২৫ খ্রিঃ রাতের বেলায় কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোস্তাক আহম্মেদ’কে ০২টি স্মার্ট ফোন, ০১টি নোহা কার ও নগদ ৮৫০/- টাকা’সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও প্রতারনা মামলা’সহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয়ঃ
ক) মোস্তাক আহম্মেদ (৪০), পিতা-মৃত কালা মিয়া, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-পানখালী, ০৪নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

উল্লেখ্য যে, মোস্তাকের সাথে র্যাব-১৫, কক্সবাজারের সাথে কোন সম্পৃক্ততা নেই। র্যাব সম্পর্কিত কোন তথ্য আদান-প্রদান বা র্যাবের সোর্স পরিচয় দিয়ে যদি কোন অনৈতিক লেনদেন করে তাহলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবের নিকট জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হলো
গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।