মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি


 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকায় গত ৭আগষ্ট (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে কাভার্ডভ্যান ও মিনি পিকআপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ওসমান নামের এক চালক গুরুরত আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

 

 

 

 

 

চিকিৎসাধীন অবস্থায় ৮আগষ্ট (শুক্রবার) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় চালক ওসমান। নিহত মোঃ ওসমান উপজেলার হারবাং ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মেহেদী হাসান। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছিলো।এমতাবস্থায় মেদাকচ্ছপিয়া নামক স্থানে কক্সবাজারমুখী মালবাহী কাভার্ডভ্যান ও চকরিয়া মুখী মিনি পিকআপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের চালক গুরুতর আহত হলে, পুলিশ আর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

 

 

 

 

সেখান থেকে ওসমানকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।শুক্রবার ভোরে চিকিৎসাকালে তিনি মারা যান বলে নিহতের পরিবার জানিয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।