‎এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ


 

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

 

 

 


‎শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে থানার সামনে বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


‎থানার সামনে হাসপাতাল সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।

 


‎বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের উপর হামলা নির্যাতন ও মামলা দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন‌ প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে ‌যত দ্রুত সম্ভব গ্রেপ্তা করার আহ্বান জানাই সরকারের কাছে।

 

 


‎এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ‌