জসিম উদ্দিন জুড়ী উপজেলা প্রতিনিধি


 

জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন আজ(১৭ আগষ্ট ২০২৫ রবিবার) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জুড়ী উপজেলা শাখার আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি. কে. গউছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন,বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহিম রিপন,মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দীন মিঠুসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।সম্মেলন শেষে কাউন্সিলগণের ভোটে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই ৫ টি পদে নির্বাচন হয়।

 

 

নির্বাচনে মোট ৬ টি ইউনিয়নের মোট ৪২৬ জন কাউন্সিলারদের মধ্যে ৪২৫ জন ভোট দেন। তার মধ্যে ২৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।তার প্রতিদ্বন্ধী দেওয়ান আইনুল হক পান ১৭৫ ভোট।সহ সভাপতি পদে মোঃ আব্দুল কাইয়ুম ২৪৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন।তার প্রতিদ্বন্ধী হাজী হেলাল উদ্দিন পান ১৭১ ভোট।সাধারণ সম্পাদক পদে মোঃ মতিউর রহমান চুনু ২১৫ ভোট পেয়ে বিজয়ী হন।তার প্রতিদ্বন্ধী হাবিবুর রহমান আসকর পান ২০৪ ভোট।যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্ধী মোঃ মোস্তাক খান পান ৮ ভোট ও মোঃ নজমুল ইসলাম পান ২০০ ভোট।

 

 

সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী আব্দুল লতিফ পান ১৫৭ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জনাব এডভোকেট আবেদ রেজা ফলাফল ঘোষণা করেন এবং নির্বাচিত প্রার্থীদের বিজয়ী ঘোষনা দেন।