একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে ও পানছড়ি সেনা ক্যাম্পের আয়োজনে তিন শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টির মানুষ মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট/২৫) পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল জেডএসও উপস্থিত ছিলেন।

 

চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম এফসিপিএস. এসসিপিএস. ডিসিপি, মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, এমডিএস. মেজর তুর্ফা তুনাজ্জিনা ইসলাম, এমডিএস. ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও. ক্যাপ্টেন তাসমিয়া শফিক এমডিএস চিকিৎসা সেবা প্রদান করেন।

 

এসময় জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।