মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ এক সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ।

 

রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে রাজারছড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, নয়টি দেশি অস্ত্র ও এক হাজার ইয়াবাসহ ওই সন্ত্রাসীকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র, ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।