আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমার নাম ঘোষনা করা হয়েছে।
ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে আমাকে মনোনীত করার জন্য। ধন্যবাদ জানাই কুষ্টিয়া জেলা বিএনপি ও মিরপুর ও ভেড়ামারা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দকে। আমি বিশ্বাস ও প্রত্যাশা করি বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম চাচা, বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন, ড. সাইফুল ইসলামসহ আমাদের আসনের সকল মনোনয়ন প্রত্যাশীকে সাথে নিয়ে আমরা এক সাথে নির্বাচনী কাজ শুরু করব। আমি কুষ্টিয়া ২ আসনের প্রত্যেক নেতা কর্মীকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেউ আমার নামে কোন ধরনের বিজয় মিছিল করবেন না এবং মিস্টি খাবেন না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক সাথে নির্বাচনী কাজ শুরু করব ইন শা আল্লাহ।