কুষ্টিয়া প্রতিনিধি:
“চলো বদলাই, আমরা বদলালে বদলে যাবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া মোল্লাপাড়ায় বুধবার দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সামাজিক সংগঠন “চলো বদলাই”।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, শিশু ও মাতৃস্বাস্থ্যসহ নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
এর আগে সংগঠনটি আরও দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছে। সংগঠনের উদ্যোক্তারা জানান, মিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে দুটি, প্রয়োজনে তিনটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
শুধু চিকিৎসা নয়, সংগঠনটি বিভিন্ন সময় সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এর মধ্যে রয়েছে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, মসজিদ উন্নয়ন, রক্তদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম।
সংগঠনের সদস্যরা বলেন, “আমরা বিশ্বাস করি—একটি সমাজ তখনই বদলাবে, যখন আমরা নিজেরা বদলাতে পারব। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
চলো বদলাই – মানুষের জন্য, সমাজের জন্য।