কুষ্টিয়ার মিরপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

‎উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ফিরোজ আহাম্মেদ ও নার্গিস আখতার, সদস্য রবিউল ইসলাম, শিরিন সুলতানা, হাসানুর রহমান, মিজানুর রহমান, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

‎সভায় নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।