
বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগরের সভাপতিত্বে এবং দৈনিক প্রথম আলোর কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, ঢাকা-কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময়ের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক, এনটিভির স্টাফ রিপোর্টার শ্যামলী ইয়াসমীন, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম, ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিনিধি আনিছ মণ্ডল, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাজ্জাদ রানা, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার আহসান হাবিব, মানবজমিনের জেলা প্রতিনিধি এ জে সুজন, চ্যানেল নাইন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটন উজ্জামান, গ্রিন টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান এবং উপজেলা প্রতিনিধি জিয়ারুল, সারাবাংলার জেলা প্রতিনিধি আল আমিন রাব্বি, পারফেক্ট হোম ডিজাইন এন্ড কনসালটেন্সির পরিচালক মাহমুদ আল হাফিজ।
আলোচনা সভা শেষে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে কুষ্টিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।