গত ০১ আগস্ট ২০২৬ তারিখে কুষ্টিয়ার আমলায় সম্ভাব্য ট্রায়াথলন (সাঁতার ৭৫০ মিটার, সাইকেল ২০ কিলোমিটার ও দৌড় ৫ কিলোমিটার) প্রতিযোগিতার ভেনু পরিদর্শন করেন বাংলাদেশ ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

ভেনু পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য মো. কামাল হোসেন, এনএসকে সুইমিং ক্লাবের সভাপতি মো. জুমির উদ্দিন, মেহেরপুর সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. জানারুল ইসলাম, আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির সহ-সভাপতি মাহবুব হাসান রাজন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মিল্টন মালিথা।

 

 

এ সময় আমলাবাসী এ অঞ্চলে ট্রায়াথলন প্রতিযোগিতা আয়োজনের জোর দাবি জানান এবং ভেনু পরিদর্শনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, শিগগিরই আমলায় এই আন্তর্জাতিক মানের খেলাটি অনুষ্ঠিত হবে।