কুষ্টিয়া প্রতিনিধি:

 

 

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প।

 

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট

 

 

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের বৃত্তিপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আরিশা ডিজিটাল ব্রিজ স্কেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত্তিকাপাড়া এলাকার মো. আনোয়ার জোয়াদ্দারের ছেলে।

 

 

এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি চৌকস আভিযানিক দল অংশ নেয়।

 

 

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার ইবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।