নিজ সংবাদ ॥
‘প্রতিটি স্পন্দনে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক খবরওয়ালা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৮টায় পত্রিকাটির বাণিজ্যিক কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কুষ্টিয়ার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা দৈনিক খবরওয়ালার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্রের পথচলা শুধু প্রকাশনার ধারাবাহিকতা নয় এর সঙ্গে জড়িয়ে থাকে পাঠকের আস্থা, সংবাদকর্মীদের নিরলস শ্রম এবং সমাজের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতা। প্রতিষ্ঠার পর থেকে দৈনিক খবরওয়ালা সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের যে প্রচেষ্টা চালিয়ে আসছে, তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ পরিবেশনের গতি যেমন বেড়েছে, তেমনি নির্ভরযোগ্য ও যাচাই করা তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও বেড়েছে। মুদ্রিত পত্রিকার পাশাপাশি অনলাইন ও ডিজিটাল মাধ্যমে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি যুবায়েদ রিপন, দৈনিক আন্দোলনের বাজারের প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, দৈনিক আজকের আলোর প্রকাশক ও সম্পাদক গাজী মাহবুব রহমান, দৈনিক মাটির ডাকের সম্পাদক লুৎফর রহমান কুমার, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, আনন্দ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি নুরুন্নবী বাবু, দৈনিক সূত্রপাতের প্রকাশক ও সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দৈনিক সত্য খবরের প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু এবং দৈনিক দিনের খবরের প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক।

এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক প্রতিজ্ঞার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, এখন টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, গ্রিন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিল্লুর রহমান, ডেইলি স্টারের কুষ্টিয়া প্রতিনিধি আনিস মন্ডল, দৈনিক কৃষি কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা, দৈনিক জয়যাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক নবীন এবং দৈনিক কুষ্টিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক লাল্টু রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক রবি বার্তার প্রকাশক ও সম্পাদক ডা. গোলাম মওলা, বাংলা টিভির জেলা প্রতিনিধি এম লিটন-উজ-জামান, দৈনিক হাওয়ার স্টাফ রিপোর্টার আব্দুল মুনিব, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল কাদের, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এ.এইচ.এম আরিফ, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার আহসান হাবিব বিদ্যুৎ, দৈনিক সকালবেলার জেলা প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি সুজন মাহমুদ, দৈনিক জয়যাত্রার প্রতিনিধি শরিফুল ইসলাম শরিফ, দৈনিক কুষ্টিয়ার নিজস্ব প্রতিনিধি জিয়ারুল হক, এশিয়া পোষ্টের জেলা প্রতিনিধি মাহফুজ আহমেদ, ইত্তেফাক মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি আরফিন সাগর এবং দি ডেইলি ট্রাইবুনাল কুষ্টিয়া জেলা প্রতিনিধি আমিন হাসান।

এ সময় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ, বার্তা সম্পাদক অঞ্জন শুভ এবং পত্রিকাটির জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা দৈনিক খবরওয়ালার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় পত্রিকাটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।