মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ৬নং ভালুকা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর কর্মী সমাবেশ সফল করার লক্ষে শুক্রবার বিকেলে বাশিল সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও মতবিনিময় সভায় ৬নং ভালুকা সদর ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক রমিজ উদ্দিন রমিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং উপজেলা বিএনপির সদস্য নুরুল হক মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য লোকমান প্রফেসর, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ৬নং ভালুকা সদর ইউনিয়নের যুগ্ন আহবায়ক উজ্জল শিকদার, মেহেদী হাসান মোহন, টুটুল ঢালী, রফিক শেখ প্রমুখ।

এছাড়াও সময় ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা ও মতবিনিময় সভায় বিশাল একটি মিছিল নিয়ে অংশগ্রহণ করেন ৬নং সদর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন আহবায়ক ও ৮নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি প্রার্থী কারা নির্যাতিত নেতা মোঃ শহিদুল ইসলাম স্বপন।