মোস্তাফিজুর রহমান, (কয়রা প্রতিনিধি)
সুন্দরবন উপকূল সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় উত্তর বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে, শনিবার (২ আগষ্ট) সকাল ১০ টায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বেদকাশী কলেজিয়েট হল রুমে, বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা সুজাউদ্দীনের সভাপতিত্বে করেন
অনুষ্ঠান সঞ্চলনা করেন আরিফুল ইসলাম।

বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশন, এর আয়োজনে ও সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায়, দিনব্যাপি ৪ শতাধিক রোগীর ফ্রি চক্ষু ক্যাম্প ও ব্লাড গ্রুপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। তন্মধ্যে শতাধিক রোগীর ফ্রি সানি অপারেশনের জন্য বাঁচায় করা হয়।
চক্ষু শিবির ক্যাম্প উদ্বোধন করেন বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা শেখ সাইফুল্লাহ, বিশেষ অতিথি বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের মোহাম্মদ আব্দুল গফুর, বিশেষ অতিথি ছিলেন, বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাঃ নুরুজ্জামান মল্লিক, উপদেষ্টা মাওলানা আব্দুল গফফার , বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশনের সহ সভাপতি ফরহাদ হোসেন, সদস্য আবু হাসান, উপস্থিত ছিলেন সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাক্তার সোহানুর রহমান, আরাফাত রহমানসহ সেচ্ছাসেবীগণ।

চক্ষু শিবির ক্যাম্পে চিকিৎসা নিতে আসা আনোয়ারা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে আমি চোখের সমস্যায় আছি। কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে যেতে পারি না। গতকাল শুনলাম ফ্রি চক্ষু ডাক্তার আসবে, তাই আসলাম ডাক্তার বললো অপারেশন করতে হবে। আজ নিয়ে যাবে ফ্রী অপারেশন করতে আমি দোয়া করি যারা ডাক্তার নিয়ে আসছে।

উপস্থিত এলাকার বাসিন্দারা জানান, বড্ড একটা উপকার হয়েছে এলাকার গরীব অসহায় রোগীরা ফ্রিতে সেবা পাচ্ছে, বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশন শুরুতে এলাকার মানুষের জন্য এমন একটা কাজ করেছে, এটার জন্য এলাকার মানুষ তাদের জন্য দোয়া করছে ভবিষ্যতে এমন কাজ অব্যাহিত থাক এটাই চাওয়া।