বি.এম.সাদ্দাম হোসেন ;স্টাফ রিপোর্টার


মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও ASSET প্রকল্পের যৌথ উদ্যোগে পরিচালিত ড্রাইভিং অকুপেশনে ১ম সাইকেল থেকে ৫ম সাইকেল পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ প্রশিক্ষক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে জনাব মোঃ শাহারুল ইসলামকে।

 

 

 

 

প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমান মহোদয় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য প্রশিক্ষকগণ, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

 

ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের দক্ষতা, পরীক্ষায় সফলতা ও নিয়মানুবর্তিতার ক্ষেত্রে প্রশিক্ষক মোঃ শাহারুল ইসলামের অসাধারণ ভূমিকার জন্যই এই স্বীকৃতি প্রদান করা হয়। ASSET প্রকল্পের অধীনে পরিচালিত ড্রাইভিং কোর্সগুলোতে যেসব প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে, তারা সকলেই প্রশিক্ষকের সুনিপুণ দিকনির্দেশনার ফলে পেশাগত দক্ষতা অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

 

 

 

 

অধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমান প্রতিদিনের খবর কে বলেন, “জনাব শাহারুল ইসলামের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রশংসার দাবি রাখে। তাঁর অবদানে আমাদের ড্রাইভিং কোর্সগুলো জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করেছে।”

 

সম্মাননা গ্রহণ করে মোঃ শাহারুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার জন্য যেমন আনন্দের, তেমনি দায়িত্বেরও। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আরও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।”

 

 

 

 

প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের মাঝে এই স্বীকৃতি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ মান উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।