নিজস্ব প্রতিবেদক :


 

 

নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। 

 

বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে নোয়াখালীর জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে এ ঘটনা ঘটে। 

 

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। 

 

 

 

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

 

চৌমুহনী ফায়ার স্টেশন থেকে জানায়,বুধবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে সময় এ দুর্ঘটনা সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ছয়টা পাঁচ মিনিটে পৌছে উদ্ধার কার্যক্রম শুরু হয়। ফায়ার সার্ভিসের একটি অংশ উদ্ধার কাজে অংশ নিয়েছে।