রিপোর্টঃমো.মতিউর রহমান বিশেষ প্রতিনিধি,
আজ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বর্ণাঢ্য এ আয়োজনের সূচনা হয় চাঁদপুর বাস স্টেশন থেকে একটি বর্ণিল আনন্দ মিছিলের মধ্য দিয়ে। মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ফরিদ আহমেদ মানিক,সভাপতি, চাদপুর জেলা বিএনপি,
অনুষ্ঠানে বিএনপি ও জাসাস-এর জেলার নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “জাতীয়তাবাদী চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জাসাস সবসময় সক্রিয় ভূমিকা রাখবে।”

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পীরা গান, আবৃত্তি ও নাটিকা উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এরকম রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দেওয়া হবে।