দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৪৩ এএম
ঈদের আমেজে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা: বাড়ি ফেরার আনন্দ
লামিসা তাসনিম জুহা, বিশেষ প্রতিনিধি বিশ্বের সকল মুসলমানদের আনন্দের দুটি উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হলো ঈদুল আজহা। কোরবানি মানে কেবল পশু উৎসর্গ করা নয় বরং নিজের ভেতরের সব অহংকার, লোভ আর স্বার্থপরতা বিসর্জন দিয়ে মহা
ঈদুল আজহার ছুটিকে ঘিরে সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রেমা চৌধুরী বলেছেন,"আমার কাছে কুরবানির ঈদ মানে শুধু পশু কুরবানি নয়, বরং মানুষের মনের অহংকার, লোভ ও হিংসাকেও কুরবানি করাকে বোঝায়। এই ঈদ আমাদের শেখায় ধনী-গরিব সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। ভার্সিটিতে ঈদের ছুটি দেওয়ার পর পরিবার নিয়ে গ্রামে যাওয়ার আনন্দটাও অন্যরকম। শহরের ব্যস্ত জীবন ছেড়ে গ্রামের সবুজ প্রকৃতি আর আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটানো খুব ভালো লাগে। ঈদের দিন সবাই মিলে কাজ করা,বিকেলে সবাই একসাথে সেজেগুজে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আমার মতে, কুরবানির ঈদ আরও সুন্দর হবে যদি সবাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে এবং পরিবেশের কথা চিন্তা করে ঈদ উদযাপন করে এবং অপচয় ও অহংকার পরিহার করে। কুরবানির ঈদ তাই শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা ও আত্মত্যাগের এক মহান শিক্ষা"।
একই বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত চৌধুরী ইভা জানালেন ,"এতদিন পর কলেজ ছুটি পেয়ে পরিবারের সাথে কুরবানির ঈদ কাটানোর অনুভূতিটা সত্যিই অন্যরকম। সকলের সাথে হাসি আনন্দ ভাগাভাগি করে নেওয়া, মজাদার রান্না, আত্মীয় স্বজনের আনাগোনা- সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি।ছোটোবেলা থেকে বড় হওয়ার সাথে সাথে কোরবানি ঈদের অনুভূতি দিন দিন বদলে যাচ্ছে। আগে সব সময় আনন্দ হাসি খুশির মধ্য দিয়ে দিনটি পার হতো। আর এখন কোরবানির পশু ত্যাগের দৃশ্যটি মনে সাময়িক কষ্ট সৃষ্টি করলেও আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ইবাদত পালন করা হয়"।
অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী রায়হান এ বিষয়ে বলেন, "ঈদ মানেই যে আনন্দ সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঈদুল-আযহা বড় ঈদ হিসেবেই আমরা জানি।আর যারা বাড়ি থেকে দূরে থাকে তাদের জন্য এই ঈদ অন্য মাত্রা যোগ করে। ঈদ হয়ে যায় পরিবারের সাথে পুনর্মিলনের মাধ্যম । তাছাড়া এই ঈদের অন্যতম সৌন্দর্য হলো প্রতিবেশী, আত্মীয়পরিজনের সাথে আনন্দ ভাগাভাগির মাধ্যমও। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানিকৃত পশুর ভাগবাটোয়ারাও আমাদের সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। তাই বলা যায় ঈদুল-আযহা শুধু আমাদের আনন্দ না। লোভ,ত্যাগ, সামাজিক দায়বদ্ধতারও শিক্ষা দেয়"।
অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী সাইমুন বললেন,"আমার ভাবনায় কোরবানি মানে কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং প্রিয়জনদের মুখের হাসির জন্য নিজের ব্যস্ততা ও কমফোর্ট জোন বিসর্জন দেওয়া। দীর্ঘদিন পর চেনা উঠোনে পরিবারের সাথে ঈদের এই মেলবন্ধন যেন এক পরম মানসিক প্রশান্তি।ভাই-বন্ধুদের সাথে হাটে গিয়ে পছন্দের পশুটি নিয়ে বাড়ি ফেরা । ঘরজুড়ে মায়ের হাতের রান্নার সেই চিরচেনা সুঘ্রাণ আর ডাইনিং টেবিলে বসে পুরোনো দিনের জমানো আড্ডার মহোৎসবে নিমিষেই কেটে যায় সব ক্লান্তি। "কতদিন পর তোকে দেখলাম"—মায়ের মুখের এই একটি বাক্যের মমতার কাছে পৃথিবীর সব প্রাপ্তি তুচ্ছ মনে হয়"।
আরও অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আগুন্ত বলেছেন , "বছরের দুটি ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এর মধ্যে ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ, আমার কাছে আরও বেশি আনন্দময় মনে হয়। পড়াশোনা ও নানা ব্যস্ততার কারণে পরিবারের সবার সাথে সব সময় দেখা হয় না। কিন্তু ঈদের সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাডেমিক জীবনের ফাঁকে পরিবারের সবার সাথে একত্র হতে পারি। তখন আনন্দ যেন বহু গুণ বেড়ে যায়। শুধু পরিবারই নয়, গ্রামের বাড়ির উৎসবমুখর পরিবেশে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগও হয়"।
পদার্থবিজ্ঞান বিভাগেরই আরেক শিক্ষার্থী ফাতেমা আইরিন জানান ,"আমার মতে কুরবানির অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করা। এই ঈদ আমাদের শেখায় যে, সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেই প্রকৃত সুখ পাওয়া যায়। ইতোমধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইদের ছুটি দেয়া হয়েছে। আমাদের প্রিয় প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজেও ঈদের ছুটি দেয়া হয়েছে। তাই অনেক শিক্ষার্থী প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে চলে গিয়েছে তাদের নিজ নিজ বাড়িতে"।
পরিশেষে, শত ব্যস্ততা ভুলে প্রতিটি মানুষই উৎসবের দিনগুলো পরিবারের সাথে কাটাতে বলে ছুটে চলছে, পরিবারের সাথে আনন্দময় মুহূর্তের সাথে ঈদ কাটাবে বলে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
ঈদের আমেজে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা: বাড়ি ফেরার আনন্দ
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
ঈদের আমেজে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা: বাড়ি ফেরার আনন্দ
লামিসা তাসনিম জুহা, বিশেষ প্রতিনিধি বিশ্বের সকল মুসলমানদের আনন্দের দুটি উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হলো ঈদুল আজহা। কোরবানি মানে কেবল পশু উৎসর্গ করা নয় বরং নিজের ভেতরের সব অহংকার, লোভ আর স্বার্থপরতা বিসর্জন দিয়ে মহা
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে