দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম
কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমলা
কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে একটি অভিযানিক দল বুড়াপাড়া গ্রামে আব্দুস সালামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ৭ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আব্দুস সালামকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আব্দুস সালাম ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী হিসেবে পরিচিত সলক মেম্বারের ছোট ভাই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
সোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে