দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৯ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম
গোপালগঞ্জের কারণে ১৯ রুটে বাস চলাচলে পরিবর্তন
গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির কারণে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচলে পরিবর্তন আনা হয়েছে। কোথাও বিকল্প পথে বাস চলাচল করছে, আবার কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
খুলনা মোটর শ্রমিক জোটের মো. জাহিদ হোসেন খান ডেইলি স্টারকে জানান, শনিবার বিকেল ৪টা থেকে গোপালগঞ্জ হয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয়। এরপর রোববার সকাল থেকে খুলনা, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার বাস বিকল্প পথে চলাচল শুরু করেছে।
তিনি জানান, যশোর, বেনাপোল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা ও রাজবাড়ী থেকে যশোর-আরিচা-পাটুরিয়া হয়ে ঢাকায় বাস চলাচল করছে।
অন্যদিকে খুলনা থেকে বাগেরহাট হয়ে পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, ভোলা ও পটুয়াখালীগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া টেকেরহাট, মাদারীপুর ও শরীয়তপুরসহ কয়েকটি এলাকার সঙ্গে যুক্ত রুটেও বাস চলাচলে বিঘ্ন ঘটছে।
এদিকে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের কথাও জানানো হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও মাইকিং করা হয়। এ পরিস্থিতিতে ২৯ ও ৩০ নভেম্বর শহরের বাজার বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই আশঙ্কায় বাস চলাচল বন্ধ ও বিকল্প পথে পরিচালনার উদ্যোগ নিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। সূত্র:দ্য ডেইলি স্টার বাংলা।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
এল নিনোর প্রভাবে পেরু-ইকুয়েডরে ভয়াবহ বন্যা ও ভূমিধস
মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
রবি তারবিহীন ওয়াইফাই (Robi Wifi) ডিভাইসের দাম এবং মাসিক খরচ (আপডেট)
শিক্ষার মান নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ, কলেজে উচ্চশিক্ষা চালু নিয়ে প্রশ্ন
২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ, বন্ধ থাকবে যত দিন
গোপালগঞ্জের কারণে ১৯ রুটে বাস চলাচলে পরিবর্তন
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
গোপালগঞ্জের কারণে ১৯ রুটে বাস চলাচলে পরিবর্তন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে