আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৫, ১০:৪৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১২২ বার

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত ,আটক ২

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত ,আটক ২
ছবি : সংগৃহীত

  মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি   চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক লোহাগাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গাল

 
মোহাম্মদ আরিফ কক্সবাজার জেলা প্রতিনিধি

  চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক লোহাগাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।         নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের পুত্র জিহাদ (১৯) এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের পুত্র রাকিব ইসলাম (২০)।         নিহতদের বন্ধু ইউসুফ জানান, “আমরা ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে করে রাঙামাটির সাজেক যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পেছনে আসা জিহাদ ও রাকিবের মোটরসাইকেলে হঠাৎ বিকট শব্দ শুনি। পিছনে তাকিয়ে দেখি, একটি পিকআপ তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে সিএনজি যোগে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”   লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, “দুজনকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল, তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।” স্থানীয়রা জানান, চুনতি জাঙ্গালিয়া এলাকায় প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে এবং এতে অনেক প্রাণহানি ঘটছে।         দুর্ঘটনার পরপরই পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে একটি দল স্থানীয়দের সহযোগিতায় আজিজনগর চাম্বি বাজার এলাকা থেকে মাছ বোঝাই মিনি পিকআপের চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০)-কে আটক করে। ঘাতক পিকআপটিও জব্দ করা হয়।   আহমেদ মোর্শেদ জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পর আজিজনগরের দিকে যাওয়া ঘাতক গাড়িটি চিহ্নিত করে স্থানীয়দের সহায়তায় আটক করি। যেহেতু ঘটনাস্থল দোহাজারী হাইওয়ে থানার আওতাধীন, তাই আটককৃত চালক, সহকারী ও গাড়িটি সেখানে হস্তান্তর করা হবে।” দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জুপিটর আলী বলেন, “আটক চালক, সহকারী এবং পিকআপটি থানায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত ,আটক ২

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত ,আটক ২

0:00 0:00