দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ এএম
টাঙ্গাইলে সাত শিক্ষকের বিরুদ্ধে ‘তথ্য ডিলিটের’ অভিযোগ থানায়!
বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাত শিক্ষকের বিরুদ্ধে ‘তথ্য ডিলিটের’ অভিযোগ এনে আইনি সহায়তা চেয়ে সদর থানায় লিখিত আবেদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ওই বিদ্যালয়ের সহকারী শিক
বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাত শিক্ষকের বিরুদ্ধে ‘তথ্য ডিলিটের’ অভিযোগ এনে আইনি সহায়তা চেয়ে সদর থানায় লিখিত আবেদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতালী খন্দকার লিখিত অভিযোগটি দাখিল করেছেন। অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা জাহান, সহকারী শিক্ষক আজফা খন্দকার টুসি, আফরোজা আক্তার, খালেদা খান, লায়লা সিদ্দিকী, আয়েশা আক্তার ও রোকসানার নাম রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সহকারী শিক্ষক হাফিজাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা জাহান তার কক্ষে ডেকে পাঠান। এ সময় ৪০-৪৫ মিনিট প্রধান শিক্ষক তার সঙ্গে বিদ্যালয়ের নানা বিষয় নিয়ে কথা বলেন। প্রতিদিনের ন্যায় ওই দিনও তার মোবাইল ফোনসহ হ্যান্ডব্যাগ শিক্ষকদের কমন রুমে রাখা ছিল। প্রধান শিক্ষকের কক্ষে তাঁর সঙ্গে কথা বলার ফাঁকে অন্য সহকারী শিক্ষকরা পূর্বপরিকল্পিতভাবে সহকারী শিক্ষক হাফিজার মোবাইল ফোনের সব ছবি ও ভিডিও ‘ডিলিট’ করে ফেলেন। তিনি প্রধান শিক্ষকের কক্ষে থাকাকালে উল্লেখিত সহকারী শিক্ষকরা মোবাইল ফোনে থাকা গত ৬ আগস্ট গোপনে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে ‘কোচিং সেন্টারের আট শিক্ষার্থীকে দিয়ে মে মাসে শেষ হওয়া প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া’ ভিডিও ও বিদ্যালয়ের বেশ কিছু অপকর্মের তথ্য ও ছবি এবং তার ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ‘ডিলিট’(মুছে) করেছেন। মোবাইলে সংরক্ষিত তার মৃত ছেলের স্মৃতিজড়ানো একমাত্র ছবিটিও তারা রাখেনি। তাৎক্ষণিকভাবে তিনি প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানান এবং প্রতিকার দাবি করেন। কিন্তু প্রধান শিক্ষক নিজেই ওই পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় কোন ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে তিনি সাত সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম খান জানান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সাত সহকারী শিক্ষকের বিরুদ্ধে দেওয়া সহকারী শিক্ষক মিতালী খন্দকারের লিখিত অভিযোগটির তদন্তভঅর তাকে দেওয়া হয়েছে। তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে খুঁটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
সোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
টাঙ্গাইলে সাত শিক্ষকের বিরুদ্ধে ‘তথ্য ডিলিটের’ অভিযোগ থানায়!
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
টাঙ্গাইলে সাত শিক্ষকের বিরুদ্ধে ‘তথ্য ডিলিটের’ অভিযোগ থানায়!
বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাত শিক্ষকের বিরুদ্ধে ‘তথ্য ডিলিটের’ অভিযোগ এনে আইনি সহায়তা চেয়ে সদর থানায় লিখিত আবেদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ওই বিদ্যালয়ের সহকারী শিক
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে