দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ পিএম
দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশের সব মাদ্রাসাকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ উপলক্ষে প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের মহান বিজয় দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসাগুলোকে এসব কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদ্রাসা ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এদিন সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশ নিতে উৎসাহিত করতে হবে। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রীড়া কর্মসূচির মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতা। পাশাপাশি ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে প্রতিটি মাদ্রাসায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে হবে।
অন্যদিকে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিটি মাদ্রাসায় সুবিধাজনক সময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
সরকারি ভাবে জমি রেজিস্ট্রি কোন খাতে কত টাকা দিতে হয়?
কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ শুরু ২ ডিসেম্বর, পাবেন যেসব এলাকার কৃষক
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা
জমির ওয়ারিশ সনদ করতে কোথায় যাবেন, কী লাগবে?
হোন্ডা এসপি১৬০ নাকি শাইন ১০০, আপনার জন্য কোনটি সেরা?
দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে