আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
Header Banner Ad
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৫, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৮ বার

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
ছবি : সংগৃহীত

  সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নড়াইল সদর পৌরসভার দু

 
সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নড়াইল সদর পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।     নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। রকিবুজ্জামান পলাশ দুর্গাপুর গ্রামের মিনা ওয়াহিদুজ্জামান নান্নুর ছেলে।     জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।     ওই মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। এ মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশকে গ্রেফতার করে পুলিশ।   নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, “নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

0:00 0:00