আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
Header Banner Ad
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৫, ০৩:৩৮ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৪৬ বার

নড়াইলে হত্যা মামলার হাজতির কারাগারে মৃত্যু

নড়াইলে হত্যা মামলার হাজতির কারাগারে মৃত্যু
ছবি : সংগৃহীত

  সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি   নড়াইল জেলা কারাগারে অসুস্থ হয়ে হুমায়ুন শেখ (৪২) নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত নড়াইল সদর হা

 
সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি

  নড়াইল জেলা কারাগারে অসুস্থ হয়ে হুমায়ুন শেখ (৪২) নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন।     মৃত হুমায়ুন শেখ নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।   সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন। তিনি প্রায় দুই মাস ধরে নড়াইল জেলা কারাগারে বন্দি ছিলেন। কারাগারে গত চার-পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আনা হয়।   এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, “গত কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
নড়াইলে হত্যা মামলার হাজতির কারাগারে মৃত্যু

নড়াইলে হত্যা মামলার হাজতির কারাগারে মৃত্যু

0:00 0:00