আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শিক্ষার্থীদের ● হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা ● সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ● ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা, গোপালগঞ্জ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর ● শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী ● পিজি হাসপাতালে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন? ● চোরাচালান ঠেকাতে ইরাকে দুই ডিভিশন সেনা মোতায়েন ● ডিসেম্বরে চালু হচ্ছে নতুন উপবৃত্তি কর্মসূচি, আসছে নতুন সুবিধা
প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৩২ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩০ বার

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত
ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দলিত-হরিজন কোটায় ভর্তির জন্য ভুয়া সনদ ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। সরেজমিন তদন্তে সনদ ইস্যুতে অনিয়মের বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ভুলভাবে সনদ দেওয়ার কথা স্বীকার করে সেটি বাতিল ঘোষণা করেছেন।

গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে জাগো নিউজে এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে গত ১ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির আহ্বায়ক ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম। অন্য সদস্যরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশিকুর রহমান খান এবং আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. জানে আলম।

তদন্তের বিষয়ে অধ্যাপক আশরাফুল আলম জানান, কমিটির সদস্যরা সরেজমিনে হাতিয়ার চর কিং ইউনিয়নে গিয়ে তদন্ত করেন। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সব সদস্যের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ তদন্ত কমিটিকে জানান, ভুলবশত তিনি ওই সনদ ইস্যু করেছিলেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। পরে ইউনিয়ন পরিষদের সব সদস্যের উপস্থিতিতে আগে দেওয়া সনদটি বাতিল ঘোষণা করেন চেয়ারম্যান।

অধ্যাপক আশরাফুল আলম বলেন, তদন্তে ভুয়া সনদ ব্যবহার করে ভর্তির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। ওই শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৯৯০তম মেধাক্রমে থেকেও দলিত-হরিজন কোটার সুবিধায় নোবিপ্রবির আইন বিভাগে ভর্তি হন আতিকুর রহমান নামের এক শিক্ষার্থী। অথচ সাধারণ মেধাতালিকায় ওই বিভাগে ভর্তির সুযোগ শেষ হয়েছিল ৪৫৪তম মেধাক্রমে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ভর্তির নির্ধারিত সময়ের আগে ২০২৬ সালের ১০ মে হাতিয়ার চর কিং ইউনিয়ন পরিষদ থেকে এবং ৯ জুন উপজেলা প্রশাসন থেকে দলিত-হরিজন সম্প্রদায়ভুক্তির সনদ সংগ্রহ করেন আতিকুর। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় এক চৌকিদারের সুপারিশে সনদটি দিয়েছিলেন বলে আগে স্বীকার করেছিলেন। ওই সনদের ভিত্তিতেই উপজেলা প্রশাসন থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আতিকুরের পরিবার আর্থিকভাবে সচ্ছল এবং তাঁরা দলিত বা হরিজন সম্প্রদায়ের নন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত

নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত

0:00 0:00