দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ এএম
পাটগ্রামে সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীকে উ'লঙ্গ করে নির্যাতনের অভিযোগ।
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক সেনা সদস্যের বিরুদ্ধে স্থানীয় এক ব্যবসায়ীকে উলঙ্গ করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জান
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক সেনা সদস্যের বিরুদ্ধে স্থানীয় এক ব্যবসায়ীকে উলঙ্গ করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৪ আগস্ট) সকালে জোংড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্যবসায়ী সফিকুল ইসলাম (৩৫) দোকানের পণ্য কিনতে হাটে যাচ্ছিলেন। পথে সেনা সদস্য আল মামুন শাওন (পিতা আতাউর রহমান) তার গতিরোধ করেন। পরে তাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে কাপড় খুলে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় রবিউল নামে এক ব্যক্তি পুলিশকে খবর দিলে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে সফিকুলকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় তাকে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, অভিযুক্ত সেনা সদস্য শাওন গত ২১ আগস্ট ছুটিতে বাড়ি এসেছিলেন। এ বিষয়ে সফিকুলের ভাই আমির হোসেন বাদী হয়ে সেনা সদস্য শাওনকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলাও গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
পাটগ্রামে সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীকে উ'লঙ্গ করে নির্যাতনের অভিযোগ।
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে