আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● শীতে মোটরসাইকেলে পেট্রোল নাকি অকটেন, কোনটি ব্যবহার করবেন? ● স্পিডের সফরের তালিকায় বাংলাদেশ, কবে আসছেন এই কনটেন্ট ক্রিয়েটর? ● সব সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এক নজরে দেখে নিন ● বাংলাদেশে এলো নতুন Honda Hornet 2.0 তিন রঙে মিলছে ২.৮৯ লাখ টাকায় ● হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ বন্ধ ● ডিজিটাল সেবার অগ্রযাত্রায় টেলিটক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর ● ইউক্রেনের এফ-১৬ সচল রাখতে সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ● সরকারি ব্রডব্যান্ডে ১৭০ Mbps পর্যন্ত গতি, প্যাকেজের দাম কত? ● গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬, ০৬:০০ পিএম
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৪ বার

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতঃপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাঁদের ভোটদানে সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে তাঁদের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রবাসের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে।

এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তাঁরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য তাঁদের ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুন করে নিবন্ধন করতে হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের নির্বাচনে নিবন্ধিত ভোটারদের নতুন করে নিবন্ধনের পরিবর্তে নোটিফিকেশনের মাধ্যমে ভোটদানে সম্মতি জানাতে হবে। আর যাঁরা আগে নিবন্ধন করেননি, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ ব্যবহার করে নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন ও সম্মতি জানানোর সময়সীমা শেষ হবে ৬ ডিসেম্বর।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা

0:00 0:00