দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ এএম
ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি–বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়া মোড় এলাকায়
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাস ও সেনাবাহিনীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতরা হলেন— বাসচালক বিশু, সেনাবাহিনীর গাড়িচালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ফুলপুরের বালিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে দুটি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি–বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে