আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য ● ট্রাম্পের প্রভাব থেকে দূরে থাকতে ইরাককে ইরানের সতর্কতা ● গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি ● ফ্রি রাউটারসহ বাংলালিংক ওয়াইফাই অর্ডার করার নিয়ম ও মাসিক খরচ ● অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মুশফিকের ● ম্যানুয়াল গিয়ারবক্সে ফিরল Golf GTI! ৩২৫ পিএসের ইঞ্জিন তৈরি হবে ১,৯৭৬টি ● ‘২০২৭ সাল হতে পারে কোভিডের চেয়েও ভয়াবহ’, এআই গবেষকের সতর্কবার্তা ● যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা ● ইন্টারনেটের দাম আরও কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৪৪ বার

ফের স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে বিক্রি হচ্ছে

ফের স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে বিক্রি হচ্ছে
ছবি : সংগৃহীত

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। শনিবারও (২৮ নভেম্বর) একই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। পরদিন শুক্রবার একই পরিমাণ বাড়ানোয় দুই দফায় ভরিতে মোট ২ হাজার ১০০ টাকা বেড়েছে।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

ফের স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে বিক্রি হচ্ছে

ফের স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে বিক্রি হচ্ছে

0:00 0:00