দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ এএম
বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব আব্দুল হকের মৃত্যুবার্ষিকী আজ
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও গণমানুষের নেতা মরহুম আলহাজ্ব আব্দুল হকের মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে তিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ করে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও গণমানুষের নেতা মরহুম আলহাজ্ব আব্দুল হকের মৃত্যুবার্ষিকী আজ। এই দিনে তিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ করে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে নিজেকে নিবেদিত রেখেছিলেন। দলের দুঃসময়ে তিনি ছিলেন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। রাজনৈতিক সংগ্রামের পথে তিনি এবং তার পরিবার নানা সময়ে নির্যাতন, হয়রানি ও প্রতিকূলতার মুখোমুখি হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি।
মরহুম আলহাজ্ব আব্দুল হক ছিলেন একজন সৎ, মানবিক ও জনদরদী নেতা। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক সহনশীলতার জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন। তার মৃত্যুতে মিরপুরের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি বলে মনে করেন তার সহযোদ্ধারা।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
মানুষ চলে যায়, কিন্তু তার আদর্শ ও কর্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আলহাজ্ব আব্দুল হক তেমনই একজন নেতা, যাকে মিরপুরবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে বহুদিন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব আব্দুল হকের মৃত্যুবার্ষিকী আজ
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে