আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
Header Banner Ad
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১৬৭ বার

ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

  ভেড়ামারা প্রতিনিধিঃ মিলন আলী     বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬ খ্রিস্টাব্দ) যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অ

  ভেড়ামারা প্রতিনিধিঃ মিলন আলী     বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬ খ্রিস্টাব্দ) যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।     ১৪ই এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম রবিনের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপি। এসময়, ভেড়ামারা থানার অফিসার ই ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচির শাহাজান আলী, জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন জসিম, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।     ইউএনও রফিকুল ইসলাম বলেন, “বাংলা নববর্ষ বাঙালির জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ উৎসবকে সর্বজনীনভাবে উদযাপনের জন্য ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

0:00 0:00