দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম
ভেড়ামারায় মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
ভেড়ামারা প্রতিনিধি মিলন আলী ভেড়ামারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  
আজ ১৯ জুন ২০২৬ খ্রি. শুক্রবার মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও মায়েরা অংশগ্রহণ করেন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার নারী সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন (এমপি)। এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিলন খান, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান মহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কাউছার আজম, উপজেলা শাখার সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ
সমাবেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যত্ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অধিকার নিয়ে আলোচনা করা হয়। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজনে: মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয়
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের সমাবেশের মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা উপকৃত হয়।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
সোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
ভেড়ামারায় মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
ভেড়ামারায় মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত
ভেড়ামারা প্রতিনিধি মিলন আলী ভেড়ামারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে