আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
Header Banner Ad
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৫, ০৩:২১ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৮১ বার

যশোরে বিজিবি’র অভিযানে ৫ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

যশোরে বিজিবি’র অভিযানে ৫ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
ছবি : সংগৃহীত

  যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন   যশোর কোতোয়ালী থানার হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট-২০২৫) সকাল ৯টার দিকে গো

  যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন
  যশোর কোতোয়ালী থানার হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট-২০২৫) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের কাছ থেকে ৫টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।   বিজিবি জানায়, আটককৃত আসামিরা হলো— রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে মো. আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানার শুভগ্রাম গ্রামের নান্নু মাতবরের ছেলে মো. শহিদুল ইসলাম (২৯)। তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকার স্বর্ণ চোরাকারবারীদের কাছ থেকে বারগুলো সংগ্রহ করে যশোরের সীমান্ত পথে নাভারণ ও কাজীরহাট হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসছিল।   বিজিবি জানায়, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা। এছাড়া মোবাইল ও নগদ টাকাসহ সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা।   এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।   এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
যশোরে বিজিবি’র অভিযানে ৫ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

যশোরে বিজিবি’র অভিযানে ৫ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

0:00 0:00