আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
Header Banner Ad
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট, ২০২৫, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৬৬ বার

রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি হলেন জহিরুল ইসলাম।

রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি হলেন জহিরুল ইসলাম।
ছবি : সংগৃহীত

  শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:   কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. জহিরুল ই

 

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:


  কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. জহিরুল ইসলাম।
 
      ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং: ইআবি/রেজি/প্রশা/ফাগব/চ-১৫৮/২০১৭/১৬০৭৯, তারিখ: ১৫ জুলাই ২০২৫) তাকে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।         সভাপতি মনোনয়ন পাওয়ার পর ৩১ জুলাই বৃহস্পতিবার মাদ্রাসা অধ্যক্ষ কার্যালয়ে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে মো. জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং গভর্নিং বডির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন, শিক্ষা মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সভাপতির নেতৃত্বে মাদ্রাসার সার্বিক অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।         উল্লেখ্য, মো. জহিরুল ইসলাম একজন অভিজ্ঞ প্রশাসক ও ব্যাংকিং বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন সোনালী ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাদ্রাসার সভাপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণে স্থানীয় সমাজ ও শিক্ষানুরাগীদের মাঝে সন্তোষ বিরাজ করছে।
শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি হলেন জহিরুল ইসলাম।

রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি হলেন জহিরুল ইসলাম।

0:00 0:00