দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৫ এএম
শীতকালীন পেঁয়াজ ‘বিজয়-৭১’ প্রদর্শনীতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চরপাড়া, আমলা এলাকায় শীতকালীন পেঁয়াজের উন্নত জাত ‘বিজয়-৭১’ প্রদর্শনীর ওপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়ে
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
২০২৫-২০২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চরপাড়া, আমলা এলাকায় শীতকালীন পেঁয়াজের উন্নত জাত ‘বিজয়-৭১’ প্রদর্শনীর ওপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এমদাদুল হক মিলন এবং কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কৃষি প্রকৌশলী জুলফিকার আলী ভুট্টো।
স্বাগত বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার সাদ্দাম হোসেন। কৃষক জাকির হোসেন লাল তাঁর বক্তব্যে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের জন্য যে বরাদ্দ দেওয়া হয় তা যেন সঠিকভাবে বণ্টন করা হয়। তিনি কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন সরবরাহের দাবি জানান, যা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় বিএডিসি আমলা খামারের পরিদর্শক সজীব কুমার মন্ডলও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ আব্দুল আল মামুন বলেন, লাভজনক ও পরিবেশবান্ধব ফসল চাষে কৃষকদের আগ্রহী হতে হবে। বিশেষ করে তামাক চাষ থেকে সরে এসে পেঁয়াজসহ অন্যান্য মসলাজাতীয় ফসল চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাঠ দিবসে কৃষকদের উন্নত জাত ‘বিজয়-৭১’ পেঁয়াজের উৎপাদন কৌশল, রোগ-বালাই দমন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে স্থানীয় কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়, ফেল ৭২৪
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক
শীতকালীন পেঁয়াজ ‘বিজয়-৭১’ প্রদর্শনীতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে