দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন
দৌলতপুর প্রতিনিধিঃ মিলন আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণপুর–কুষ্টিয়া সড়কের আল্লারদর্গা এলাকায় প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণপুর–কুষ্টিয়া সড়কের আল্লারদর্গা এলাকায় প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব. রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস এবং কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনজুরুল করিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, বিএনপির সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, সিনিয়র নেতা মঙ্গল সরকার এবং সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি মিন্টু লস্কর এবং সঞ্চালনা করেন প্রফেসর মাহবুবুর রহমান লস্কর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গাবাসীকে একটি আধুনিক ২৪ ফুট প্রশস্ত কংক্রিটের সড়ক উপহার দেওয়া হচ্ছে। সড়কের পাশে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে, যাতে হাইস্কুল মাঠ, আশপাশের এলাকা ও সড়কের বৃষ্টির পানি সহজেই হিসনা নদীতে নিষ্কাশিত হতে পারে।
তিনি বলেন, "রাস্তার জমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সিডিউল ও মান বজায় রেখেই সম্পন্ন হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, "মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অন্তত ৫০ শতাংশ মাদক নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আমরা কাজ করছি।"
বিশেষ অতিথিদের বক্তব্যে জানানো হয়, সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পে প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তারা।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
ঐতিহাসিক ৭ নভেম্বর পালনে মিরপুর উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
কুষ্টিয়ার মিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?
কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন
দৌলতপুর প্রতিনিধিঃ মিলন আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণপুর–কুষ্টিয়া সড়কের আল্লারদর্গা এলাকায় প্রায় ৩২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে