আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:১০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২ বার

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী
ছবি : সংগৃহীত

বাজারে চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ নেই—এমন বিষয় বিশ্ববিদ্যালয়ে চালু রাখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়গুলো যেন ইচ্ছেমতো নতুন বিষয় চালু না করে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়ে কী কী বিষয় পড়ানো হচ্ছে এবং সেগুলোর বাজারে চাহিদা কতটুকু, সে বিষয়ে প্রতিবেদন সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: নতুন উদ্যোক্তা তৈরির আঁতুড়ঘর হতে পারে বিশ্ববিদ্যালয়’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শুরু হলেই ইচ্ছেমতো বিভিন্ন বিষয় চালু করার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। যেসব বিষয়ের বাজারে চাহিদা নেই, সেগুলো চালু রাখার কোনো প্রয়োজন দেখছেন না তিনি। বিশ্বে কোন ধরনের দক্ষতা ও শিক্ষার চাহিদা তৈরি হচ্ছে, তা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বিষয় নির্বাচনের পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, কোন বিশ্ববিদ্যালয়ে কী কী বিষয় পড়ানো হচ্ছে এবং সেসব বিষয়ে পড়াশোনা করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ কতটুকু রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি ও শ্রমবাজারের চাহিদা বুঝে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে সেশনজট কমানোর বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনজট কমাতে উদ্যোগ নিয়েছে, যা ইতিবাচকভাবে দেখা উচিত। অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা যেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ভর্তি হতে গিয়ে একটি বছর নষ্ট না করে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সবাইকে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে সবাই ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। শিক্ষার্থীদের প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে ভালো অবস্থানে যেতে হবে। তবে ভর্তির সুযোগ থেকে কাউকে বাদ দেওয়া হবে না বলেও জানান তিনি।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

0:00 0:00