আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন ● রাম-রাবণের রাজত্বেও তিন দিনেই ১০০ কোটির পথে সুরিয়ার সিনেমা ● বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র ● টিভিতে দেখুন আজকের খেলা, ৯ নভেম্বর, ২০২৬ ● সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও ● শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন? ● ২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি ● ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর সফল সমাপ্তি ● গার্দিওলা, আনচেলত্তি ও জিদানকে ছাড়িয়ে ম্যাচ জয়ে শীর্ষে মরিনহো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪২ এএম
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ১৯৩ বার

কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। 

কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। 
ছবি : সংগৃহীত

কুষ্টিয়া কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের সঙ্গে মিরপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে মিরপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম-এর সভাপতিত

কুষ্টিয়া

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের সঙ্গে মিরপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে মিরপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংসদ সদস্যের সঙ্গে কর্মকর্তাদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। এরপর প্রতিটি দপ্তরের চলমান কার্যক্রম, সেবাপ্রদানের সুবিধা-অসুবিধা, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সরকারি সেবার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই সকল দপ্তরের কার্যক্রম যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হয় এবং সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে মানুষের মাঝে বণ্টন করা হয় সে বিষয়ে তিনি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

 

সভায় মিরপুর উপজেলায় তামাক চাষ কমানোর বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়। তামাক চাষের পরিবর্তে বিকল্প লাভজনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং এ বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কর্মকর্তাগণ। এমপি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

 

এছাড়া তরুণ সমাজকে মোটরবাইককেন্দ্রিক বেপরোয়া চলাচল, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে রাখতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

 

সভা শেষে সংসদ সদস্য উপজেলার বিভিন্ন দপ্তরের সমস্যাবলী ও উত্তরণের করণীয় বিষয়ে লিখিত প্রতিবেদন তাঁর কাছে জমা দেওয়ার আহ্বান জানান, যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হয়।

সভাটি সার্বিকভাবে অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। 

কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। 

0:00 0:00