আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
সর্বশেষঃ
● আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন ● রাম-রাবণের রাজত্বেও তিন দিনেই ১০০ কোটির পথে সুরিয়ার সিনেমা ● বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র ● টিভিতে দেখুন আজকের খেলা, ৯ নভেম্বর, ২০২৬ ● সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও ● শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন? ● ২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি ● ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর সফল সমাপ্তি ● গার্দিওলা, আনচেলত্তি ও জিদানকে ছাড়িয়ে ম্যাচ জয়ে শীর্ষে মরিনহো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৪০৬ বার

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন

|খেলাধুলা|ক্রিশ্চিয়ানো-রোনালদোআন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দনস্পোর্টস ডেস্কপ্রকাশিত:

ফটোকার্ড শেয়ারAdd Jagonews24 on ফটোকার্ড শেয়ারআন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের ঘোষণায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। জ্যামাইকান এই স্প্রিন্টার বলেছেন, রোনালদো তাদের সবাইকে ভক্তে পরিণত করেছেন। পর্তুগিজ তারকার প্রতি শুভেচ্ছা জানাতে ২০০৯ সালে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার কার্যালয়ে তাদের একসঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেছেন বোল্ট।

১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের অধিকারী বোল্ট সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণার পর তাকে অভিনন্দন জানান। সেখানে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জন্য তোমাকে অভিনন্দন। তুমি আমাদের সবাইকে ভক্তে পরিণত করেছ।’

পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া ছবিটি ২০০৯ সালে মার্কার কার্যালয়ে দুই ক্রীড়া তারকার সাক্ষাতের সময় তোলা। সেদিন সংবাদমাধ্যমটির কার্যালয়ে তাদের মধ্যে হাতের শক্তি পরীক্ষার লড়াইও হয়েছিল।

Congrats on your retirement from international football @Cristiano You made us all a fan https://t.co/PvXoSdNyOb

— Usain St. Leo Bolt (@usainbolt) November 5, 2026

২০০৯ সালটি ছিল রোনালদোর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক সময়। ওই বছর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ তারকা। অন্যদিকে, একই বছর ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন বোল্ট। ৪×১০০ মিটার রিলেতেও বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি।

রোনালদোর সঙ্গে বোল্টের পরিচয় অবশ্য তারও আগে, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় থেকে। মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পরিচয়ের স্মৃতিও তুলে ধরেছিলেন জ্যামাইকান কিংবদন্তি।

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ | ৯:১৬ এএম

ম্যাচের শুরুতে চার মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত পিছিয়ে ছিল ৪-২ ব্যবধানে। কিন্তু শেষ মুহূর্তে দুই গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে তারা। রোববার ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলার...

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ | ৯:০২ এএম

ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। রোববার লা লিগার ম্যাচে এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের দল। দ্বিতীয় স্থানে...

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ | ৮:৪৯ এএম

সিলেট টেস্টের আজ শেষ দিন। ৩১৫ রান নিয়ে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ কী পারবে জিততে? আজ জাতীয় ক্রিকেট লিগের রয়েছে বেশ কিছু ম্যাচ। শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট।

বোল্ট বলেছিলেন, ‘প্রথমবার তার কথা শুনেছিলাম ম্যানচেস্টার সফরের সময়। আমার মনে আছে, স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে অনুশীলন দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই রোনালদোর সঙ্গে পরিচয়। অনুশীলনে তার করা দুর্দান্ত একটি গোল দেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম।’

রোনালদোও বোল্টের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। পর্তুগিজ তারকা বলেছিলেন, ‘সে ইতিহাসের সেরা স্প্রিন্টার। আমি তার ভক্ত।’ সাক্ষাৎকারে বোল্ট জানিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদের সমর্থক হয়ে উঠেছেন। তার ভাষায়, ‘এটাই বিশ্বের সেরা দল।’

মার্কার কার্যালয়ে সেদিন নিজেদের লক্ষ্য নিয়েও কথা বলেছিলেন দুই কিংবদন্তি। দুজনেরই চাওয়া ছিল ইতিহাসের সেরা হওয়া। তাদের সেই অভিন্ন আকাঙ্ক্ষা ছিল, ‘আমরা ইতিহাসের সেরা হতে চাই।’

দীর্ঘদিনের পরিচিত রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের দিনে তাই পুরোনো স্মৃতি সামনে এনে শুভেচ্ছা জানালেন বোল্ট। ২০০৯ সালের সেই ছবির মাধ্যমে ফুটবল ও অ্যাথলেটিকসের দুই কিংবদন্তির বন্ধুত্বের মুহূর্তটিও আবার আলোচনায় এসেছে।

হোয়াটসঅ্যাপ চ্যানেলফেসবুকইউটিউবউসাইন-বোল্টফুটবলপাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ | ১০:২১ পিএম

প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে আজ (রোববার) ভুটান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ....

সূত্র: জাগোনিউজ২৪

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায়, বোল্টের অভিনন্দন

0:00 0:00